দশে দশ

Spread the love
  1. রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের আয়োজনে এ বার রাজ্য স্তরের হুল দিবসের অনুষ্ঠানটি হচ্ছে বাঁকুড়ার মুকুটমণিপুরে। অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. ১ জুলাই থেকে পেট্রোল পাম্পে ২০০ লিটারের সর্বোচ্চ সীমা আর কার্যকর থাকবে না। গ্রাহক প্রয়োজন অনুযায়ী জ্বালানি কিনতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে সবথেকে বেশি উপকৃত হবেন পরিবহন ব্যবসায়ী, ট্রাক ও বাস মালিক-সহ ভারী যানবাহনের চালকেরা।
  3. আজ সকালে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। পরে আরও ৬টি ইঞ্জিন পৌঁছোয়। অর্থাৎ মোট ১২টি ইঞ্জিন রয়েছে এখন ঘটনাস্থলে।
  4. তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে সোমবার হাফ–প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটিয়ে ধনেখালির কোটালপুর এলাকায় তাঁরই মালিকাধীন বিএড কলেজে নিয়ে যাওয়া হলো।
  5. হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত লেক রোড এলাকায় সোমবার বেআইনি দখলদারির বিরুদ্ধে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে রাস্তার দু’ধারে গড়ে ওঠা অবৈধ দোকান, অস্থায়ী কাঠামো এবং বিভিন্ন দখলদারি নির্মাণ বুলডোজ়ারের সাহায্যে ভেঙে ফেলা হয়।
  6. সোমবার ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন পশ্চিম পানিহাটি তৃণমূলের সভাপতি তথা কাউন্সিলার প্রবীর ভট্টাচার্য-সহ মোট আটজন কাউন্সিলার।
  7. বারুইপুর পুরসভার স্বপন সাহার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমের এক মহিলা কর্মীকে মারধর ও কাজ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
  8. সোমবার বাংলাদেশী অনুপ্রবেশকারী সন্দেহে মহম্মদ সোহেল নামে এক যুবককে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ। আপাতত তাঁকে আহিরণের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
  9. উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনায় চার বাসযাত্রীর মৃত্যু। গুরুতর জখম ২৫ যাত্রী।
  10. উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ই-রিকশার উপরে নিম গাছ ভেঙে পড়ে পাঁচ আরোহীর মর্মান্তিক মৃত্যু। গুরুতর জখম তিন যাত্রী। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ যশরানা তহশিলের পৃথ্বীপুর ছিদ্রাই গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*