ফ্রান্স – ৩ ( এমবাপে ২, বারকোলা)
সুইডেন – ০
প্রতিবেদন: একদিকে জার্মানি, নেদারল্যান্ডসের মতো হেভিওয়েটদের বিদায় ব্রাজিলের মতো দলের কোনওক্রমে জয়। এরপর।চলতি বিশ্বকাপে চাপে পড়ে গিয়েছিলেন ফরাসি সমর্থকরা। মঙ্গলবার গভীর রাতে ফ্রান্স বনাম সুইডেন ম্যাচেও অবশ্য সেরকম কিছু হল না। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেল দু’বারের বিশ্বজয়ী মিশেল প্লাতিনির দেশ। এদিনই বিশ্বকাপের মঞ্চে প্রথমবার মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর সুইডেন। অতীতে ইউরোর মঞ্চে ফ্রান্সকে হারিয়েছে সুইডেন। এবার অঘটনের বিশ্বকাপেও তেমনটা হতে পারত। কিন্তু সেটার সুযোগ দেননি এমবাপেরা। ম্যাচে আগাগোড়া দাপট বজায় রেখে শেষ ষোলোয় উঠে গেল ফ্রান্স। প্রথম ৪৫ মিনিট জুড়ে একতরফা খেলল ফ্রান্স। প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে যেতে পারেনি ফ্রান্স কারণ সুইডিশ গোলকিপার উইডেল জেটারস্ট্রম। বারপোস্টও বেশ কয়েকবার ফ্রান্সের কপাল পুড়িয়েছে। এমবাপে, মাইকেল ওলিসদের শট আছড়ে পড়েছে পোস্টে। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে তিন বা তার বেশি গোল করার নজিরও এদিন গড়ে ফেলল ফ্রান্স। কাতার বিশ্বকাপের ফাইনালে এমবাপের হ্যাটট্রিক থেকে শুরু হয়ে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব-প্রত্যেক ম্যাচেই অন্তত তিনটি গোল করেছে ফ্রান্স। নকআউটেও সেই ধারা বজায় রাখল তারা। শেষ ষোলোয় এমবাপেদের প্রতিপক্ষ জার্মানিকে ছিটকে দেওয়া জায়ান্ট কিলার প্যারাগুয়ে।

Be the first to comment