- আজ পয়লা জুলাই বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন। গোটা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।
- বুধবার সকালে বিধাননগর হাসপাতালে চিকিৎসক দিবস উদযাপনে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- আজ থেকে আনুষ্ঠানিক ভাবে চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে সল্টলেকের মহকুমা হাসপাতাল ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল নামাঙ্কিত করা হল, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- এদিন সকালেই সমাজ মাধ্যমে ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মুর্তিতে মাল্যদানও করেন।
- বিধাননগর হাসপাতালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
- বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আজ রাজ্য সরকার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।
- আজ দুপুর তিনটে নাগাদ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডব্লিউবিসিএস আধিকারিকদের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- এই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।
- এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব।
- প্রায় ২০ ঘন্টা পর নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমের আগুন, মৃতের সংখ্যা এক, এখনও কাটেনি আতঙ্ক।
- কিছুটা স্বস্তি দিয়ে তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৭৪ টাকা কমাল। এর ফলে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বুধবার থেকে ৩০৮১ টাকা ৫০ পয়সা হল।
- তবে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম একই থাকলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে দেশে গ্যাসের দাম টানা বাড়ছিল।
- কিলিয়ান এমবাপের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স।

Be the first to comment