যেখানেই হাত, সেখানেই ধ্বংসলীলা! আক্ষেপ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
তিনি যেখানেই হাত দিচ্ছেন, সেখানেই ধ্বংসলীলা বলে আক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ জাতীয় চিকিৎসক দিবসে রাজ্য সরকার বিধান নগর হাসপাতালের নাম প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের নামাঙ্কিত করা হোল। এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, তিনি যে কাজেই হাত দেন, দেখেন বিধান রায় তা শুরু করে গেছেন। প্রাক্তন তৃণমূল সরকারকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, আর তিনি যেখানেই হাত দিচ্ছেন, সেখানেই ধ্বংসলীলা দেখছেন!
রাজ্যের উন্নয়নে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের অসামান্য অবদানের উল্লেখ করে শ্রদ্ধা জানান তিনি। স্বামী বিবেকানন্দর বাণী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর! জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর! ” সব মানুষের ভিতরেই ভগবান আছেন বলে তাঁরা বিশ্বাস করেন, জানান মুখ্যমন্ত্রী।
কিংবদন্তি চিকিৎসক বিধান রায়ের স্মৃতিতে সল্টলেকের মহকুমা হাসপাতাল ডাঃ বিধান রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল নামাঙ্কিত করা হোল।
এর আগে সমাজ মাধ্যমে বিধান রায়কে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তাঁর মুর্তিতে মাল্যদান করেন।
বিধাননগরের অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি, পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিধান রায়ের জন্মদিন উপলক্ষে আজ রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে।
উল্লেখ্য, আজ একই দিনে তিনি প্রয়াতও হয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*