টাকিতে ইছামতীর তীরে পর্যটন কেন্দ্রের অবৈধ নির্মাণ ভাঙা শুরু করল প্রশাসন

Spread the love

প্রতিবেদন: টালবাহানা শেষে অবশেষে আর্থ মুভার দিয়ে ভাঙ্গা শুরু হল টাকিতে ইছামতী নদীর ধারে গড়ে ওঠা অবৈধ নির্মাণ। এগুলি মূলত হোটেল ও গেস্ট হাউস। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় বুধবার থেকে ইছামতীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা সিটি গেস্ট হাউস ও দিশা গেস্ট হাউস এই দুটো ভাঙ্গার কথা ছিল। সেইমতো এদিন সিটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হল। দিশা গেস্ট হাউস তার মালপত্র সরানোর জন্য টাকি পুরসভার কাছে আবেদন করলে তাদের তিন দিন সময় দেওয়া হয়েছে।এদিন সিটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হতেই বহু মানুষ ভীড় জমান। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, ম্যাজিস্ট্রেট, পুরসভার ইঞ্জিনিয়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। এই প্রসঙ্গে টাকির পুরপ্রধান বলেন, এই নিয়ে তিন বছর ধরে মামলা চলছিল। তার পর আদালত ভাঙার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর পুরসভা অবৈধ নির্মাণ চিহ্নিত করে ভাঙ্গার নোটিশ দিয়েছিল। সেই নোটিশ মতই ভাঙ্গার কাজ শুরু হয়েছে। আগামীদিনেও এই কাজ চলবে বলে জানান পুরপ্রধান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*