রুবির কাছে মর্মান্তিক দুর্ঘটনায় অ্যাপ বাইক চালক নিহত

Spread the love

রোজদিন ডেস্ক :

আজ ভোরে রুবি হাসপাতালের কাছে এক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক তরুণ অ্যাপ বাইক চালক। আরোহী মহিলা চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে প্রকাশ, আজ ভোরে একটি অ্যাপ বাইক রুবির দিকে যাওয়ার সময় কালিকাপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের একটি পিলারে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায়৷ চালক, আরোহী উভয়েই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় মানুষ, টহলদারী পুলিশ দ্রুত আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক চালক শেখ শাহনওয়াজ (৩০) কে মৃত ঘোষণা করেন। আহত মহিলা যাত্রী আহত অবস্থায় চিকিৎসাধীন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। কিভাবে এই দুর্ঘটনা হোল পুলিশ খতিয়ে দেখছে। আশেপাশে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ই এম বাই পাসে দ্রুত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা হয় বলে স্থানীয় মানুষের অভিযোগ।

এই ক্ষেত্রে কি হয়েছিল, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*