- পশ্চিমবঙ্গের বিধায়কদের সংসদীয় রীতিনীতি শেখাতে বৃহস্পতিবার কলকাতায় এসেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায়সব দলের বিধায়কদের জন্য ওরিয়েন্টশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
- পূর্ববর্তী জমানার সেই প্রবণতা বন্ধ করতে এ বার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি বলেন, ‘ব্যাধি চেপে রাখা মানে সুস্থ থাকা নয়। তাতে রোগ বাড়ে।’ যে কোনও অভিযোগে পুলিশকে যথাযথ তদন্ত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
- অগাস্ট পর্যন্ত দু’দেশের মধ্যে ১২०টিরও বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে জাপান ভারতে প্রায় ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে। মেগা বিনিয়োগ সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গ্রিন এনার্জি, অটোমোবাইল, স্টিল এবং ডিজিটাল প্রযুক্তির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে করা হবে বলেই জানা যাচ্ছে।
- তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ পরিবারের।রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে তিলোত্তমার ভিসেরা পরীক্ষার জন্য নমুনা নষ্ট করার অভিযোগ।
- ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) উত্তরবঙ্গ লবির মাথা তৃণমূলপন্থী সুশান্ত রায়কে সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
- ভাটপাড়া পুরসভার আগের তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি স্ক্রুটিনি কমিটি গঠন করা হলো। কমিটির নেতৃত্বে রয়েছেন পুরসভার প্রাক্তন সিআইসি সদস্য হিমাংশু সরকার।
- শওকত মোল্লার ছেলে ইমরানের বেআইনি ক্যাফেতে চলল বুলডোজ়ার। মাতলা নদীর চর দখল করে বেআইনিভাবে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছিল। সব নথি খতিয়ে দেখে ক্যাফে ভাঙার নির্দেশ দেয় জেলা প্রশাসন।
- আর্থিক অনটনের জেরে দু’মাসের ঘুমন্ত শিশুকন্যাকে পুকুরে ফেলে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো নাবালিকা মাকে। রবিবার ঘটনাটি ঘটেছিল হাসনাবাদের বলদেপোতা গ্রামে।
- ক্রোয়েশিয়ার সঙ্গে উত্তেজক ম্যাচে ২-১ জিতে শেষ ১৬ তে উঠে গেল পর্তুগাল।
- রাত ভর হামলা কিইভে। রাশিয়ায় হামলায় মৃত্যু হয়েছেন অন্তত ২৭ জনের। আহত হয়েছেন শতাধিক।

Be the first to comment