জীবন তলায় সওকত মোল্লাকে নিয়ে ঘোরালো পুলিশ, আপত্তি পরিবারের

Spread the love

রোজদিন ডেস্ক: তৃণমূলের দাপুটে নেতা সওকত মোল্লা কে নিয়ে বৃহস্পতিবার জীবনতলা বাজারে ঘুরলো পুলিশ৷ এইদিন সকালেই মৌখালিতে তাঁর ছেলে ইমরান মোল্লার বিশাল ক্যাফে বুলডোজার দিয়ে ভেঙেছে পুলিশ প্রশাসন। পরে সওকত মোল্লাকে নিয়ে বিশাল পুলিশ বাহিনী জীবনতলার বিভিন্ন এলাকায় ঘোরে। সেখানে তখন তারস্বরে মাইকে বাজছে, মাছচোর গান।
বিধান সভা নির্বাচনের আগে সওকত মোল্লার নাম করে এই গান এলাকায় বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে। আই এস এফের উদ্যোগে এই গান ভাঙড় সহ সংশ্লিষ্ট এলাকায় মুখে,মুখে ফেরে।
প্রাক্তন বিধায়ক সওকত মোল্লাকে নিয়ে এইভাবে রাস্তায় হাঁটানোর তীব্র প্রতিবাদ করেছেন তাঁর পরিবার।
অন্যদিকে দাপুটে নেতা সওকত মোল্লা র এই হাল দেখে উল্লসিত স্থানীয় মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*