মেলেনি কম্পোজিট গ্রান্ট, সমস্যায় প্রাথমিক বিদ্যালয়

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যের নতুন সরকার বহু কাজ করলেও প্রাথমিক বিদ্যালয় গুলির কম্পোজিস্ট গ্রান্ট এখনও মেলেনি। ছয় মাস কেটে গেলেও চলতি বছর সহ আগের দুই আর্থিক বছরের এই খাতে বরাদ্দ অর্থ মিটিয়ে দেওয়ার জন্য বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতি আর্জি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা এই আর্জিতে বিদ্যালয় শিক্ষা কমিশনারকে চিঠি দিয়েছেন।
তাঁর অনুযোগ, প্রাক্তন সরকার কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বিদ্যালয়গুলির এই খাতে অর্থ দিতে গড়িমসি করত। বর্তমান সরকারের কাছে তাঁদের আবেদন, অবিলম্বে বকেয়া সহ এই অর্থ মিটিয়ে দেওয়া হোক, না হলে বিদ্যালয়গুলির নিত্যনৈমিত্তিক খরচ চালানো সমস্যা হয়ে উঠেছে।
বহু প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ বিল বকেয়া, পড়ুয়াদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া যাচ্ছে না। আনন্দ হান্ডা পড়ুয়া-দের স্বার্থে অবিলম্বে কম্পোজিট গ্রান্টের অর্থ দেওয়ার জন্য সরকারকে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*