প্রতিবেদন: থমকে রয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেটর নিয়োগ প্রক্রিয়া। যার ফলে বঞ্চিত হচ্ছে কয়েক হাজার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে প্রায় ২ মাস হয়ে গেল। কিন্তু এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হল না। এর আগে ঠিক ছিল বিধানসভা ভোট পর্ব মিটলেই স্পেশাল এডুকেটর নিয়োগ প্রক্রিয়া চালু হবে। পূর্বতন সরকার নিয়োগের ক্ষেত্রে অর্ধেক কাজ করে রেখেছিল। কিন্তু নির্বাচনী আচরণবিধির জেরে তা বন্ধ হয়ে যায়। কিন্তু নির্বাচনের শেষ হলেও নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু করা যায়নি। রাজ্যের প্রাথমিক স্কুলগুলির জন্য স্পেশ্যাল এডুকেটর নিয়োগের প্যানেল প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু নির্বাচনী বিধির জালে তারাও আটকে যায়। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেও প্যানেল প্রকাশ করা বাকি। সেখানেই থমকে রয়েছে পুরো প্রক্রিয়া। কারণ, শিক্ষা দফতর থেকে।এখনও সবুজ সঙ্কেত আসেনি। এর ফলে ক্ষোভ বাড়ছে কয়েক হাজার যোগ্য প্রার্থীর মধ্যে। স্পেশাল এডুকেটরের অভাবে রাজ্যের কয়েক হাজার বিশেষ চাহিদসসম্পন্ন শিশু উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

Be the first to comment