পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. নিউ টাউনের কনভেনশন সেন্টারে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। উপস্থিত লোকসভার সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও।
  3. ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুল পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই স্কুলেই পড়তেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
  4. নির্ধারিত সময়ের প্রায় ১২ ঘণ্টা আগেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ ধীরে ধীরে ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
  5. নবদ্বীপ মণিপুরে সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে পাঁচটি গাড়িতে করে হানা দেয় ইডি আধিকারিকরা। মূলত মানি লন্ডারিং মামলাতেই এই ইডি হানা বলে পুত্র মারফত জানা গেছে।
  6. কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলার সুশান্ত কুমার ঘোষকে সাত দিনের হেফাজতে নিল পুলিশ। আনন্দথানার থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
  7. বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ।
  8. জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে অসুস্থ অপরূপা পোদ্দার, মাথা ঘুরে পড়ে গেলেন তিনি। মহিলা পুলিশকর্মীরা তাঁকে তোলেন।
  9.  শুক্রবার সকালে হাওড়া বালিটিকুরী বাজারে মনোজের তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। এমনকী বাড়ির দলিল, আধার কার্ড, প্যান কার্ড-সহ নানা তথ্য পাওয়া যায়।
  10. রক্ষাকবচ চেয়ে আদালতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।
  11. রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় ধৃত শাকিরকে এদিন ১০ হাজার টাকার বন্ডে জামিন দিলেও বিচারক একাধিক শর্ত দিয়েছেন। ১৫ দিনে একবার এনআইএ অফিসে হাজিরা দিতে হবে প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে। রাজ্যের বাইরে যেতে হলেও আদালতের অনুমতি নিতে হবে।
  12. নিজের মানবাধিকার রক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টে শওকত মোল্লা। তাঁকে গ্রেপ্তারের পর থেকে যে ভাবে পাড়ায় পাড়ায় ঘোরানো হচ্ছে, তাতে তাঁর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। এই দাবিতে মামলা দায়ের করার আবেদন জানান তিনি।
  13. নিজের বাড়িতে পাকা ঘর নির্মাণের জন্য রড কাটতে গিয়ে মারা গেলেন এক যুবক। সবং ব্লকের ১১ নম্বর মোহাড় অঞ্চলের বিদ্যাসুন্দরী গ্রামের ঘটনা। মৃত যুবক সৈয়দ হামেদ আলি (৩৫)।
  14. কেতন আগরওয়ালা খুনের ঘটনায় অভিযুক্ত সিয়া ও চেতনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হলো।
  15. টানা বৃষ্টিতে বাড়ছে শিপ্রা নদীর জলস্তর। নদীর পার উপচে জলমগ্ন উজ্জয়িনীর বিস্তীর্ণ এলাকা। রাম ঘাটের কাছে অবস্থিত মন্দিরে ঢুকে গেল নদীর জল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*