রোজদিন ডেস্ক :
নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আগামী ২০ জুলাই সংদদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। মাত্র তিন মাসের ব্যবধানে সংসদের রাজনৈতিক সমীকরণের পরিবর্তনে বলীয়ান হয়েছে শাসক এনডিএ। মূলত তৃণমূল কংগ্রেসের বিভাজন, উদ্ধবপন্থী সাংসদ দের দল বদলে লাভবান হচ্ছে শাসক শিবির, অন্যদিকে তামিলনাড়ু তে পালাবদলের প্রেক্ষিতে কংগ্রেস -ডিএমকে সম্পর্ক তলানিতে, সব মিলিয়ে সংসদের আসন্ন অধিবেশন নিয়ে সরগরম রাজনৈতিক মহল।
গত অধিবেশনে বিরোধীদের সম্মিলিত বিরোধিতায় মহিলা সংরক্ষণ বিল, এলাকা পুনর্বিন্যাস বিল গ্রহণ করা যায় নি। যা নিয়ে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারে বিরোধীদের তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। এবার অধিবেশনে ফের সেই বিল আনা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
রাজ্যে পালাবদলের পর তৃণমূলের কুড়ি বিদ্রোহী সাংসদ অখ্যাত এনসিপিআই দলে যোগ দিয়েছেন, এই বিষয়ে অধ্যক্ষ ওম বিড়লা সিদ্ধান্ত নেবেন। উদ্ধব গোষ্ঠীর ছয় সাংসদ একনাথ গোষ্ঠী তে যোগ দেওয়ার বিষয়টিও তাঁর বিবেচনাধীন বলে জানা যায়।
৫৪৩ আসন বিশিষ্ট লোকসভায় তিনটি আসন শুন্য আছে।
সংবিধান সংশোধন করার জন্য সংসদের কাঙ্ক্ষিত সাংসদ সংখ্যা এখন ও বিজেপি তথা এনডিএ-র অধরা। তবে বিদ্রোহী তৃণমূল, উদ্ধব গোষ্ঠীর সাংসদদের নিয়ে তাদের শক্তি অনেকটাই বেড়েছে।
সূত্রের খবর, এক মাস এই অধিবেশন চলাকালীন একাধিক গুরুত্বপূর্ণ বিল আসার কথা।
সংসদে বিরোধী পক্ষর শক্তি কমলেও নিট প্রশ্নপত্র ফাঁস, রামমদিরে আর্থিক অনিয়ম ইত্যাদি বিষয়ে তাঁরা সরকারকে কোণঠাসা করার প্রয়াস নেবেন।

Be the first to comment