রোজদিন ডেস্ক: বিজেপি তৃণমূল কে বান্ডিল হিসাবে কিনছে বলে সি পি এম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবিবার মন্তব্য করেন।। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে তোপ দেগে বলেন, উনি কাদের বলেছিলেন তাদের চেহারা দেখে ভোট দিতে! সিপি এম মানুষ কে বলেছিল, চেহারা না দেখে হৃদয় / মন দেখো।
এখন মমতা ব্যানার্জির নিজের হাত কামড়ানোর কথা বলে কটাক্ষ করেন তিনি।
বিজেপি / টিএমসি কে বিঁধে সেলিম সাহেব বলেন ইংরেজ আমলেও লর্ড ক্লাইভ জগৎ শেঠ, অমি সাহাদের মত মিরজাফরদের নিয়ে গোপন বৈঠক করেছিলেন। এখন ও তা চলছে। যাতে যত লুট হবে তাঁরা একটা অংশ পাবেন। এরা কেউ রাজনৈতিক ব্যক্তি নয়, রাজনীতি কে ব্যবহার করে নিজেদের উচ্চাশা পূরণ করে বলে মন্তব্য করেন।
এস আই আরে নথি যাচাই এ পুলিশি হস্তক্ষেপ, আসন পুনর্বিন্যাস ইত্যাদির বিরুদ্ধে বামেদের কর্মসূচি তে অংশ নিতে মেদিনীপুরে গিয়ে এইসব বলেন তিনি।

Be the first to comment