রোজদিন ডেস্ক: তাঁরা কোন দলের সাংসদ? তৃণমূল কংগ্রেস ? নাকি এন সি পি আই?
লোকসভার কুড়ি জন সাংসদ কে নিয়ে এখন ও ধন্দে রাজনৈতিক মহল। এর মধ্যে পুনর্বিন্যাস বিলের পক্ষে ভোট দিতে অভিষেক ব্যানার্জি কে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার। যা নিয়ে রাজনৈতিক মহল এখন রীতিমত সরগরম। চলছে নানা চর্চা ও।
রাত পোহালেই সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন বসছে।। পুনর্বিন্যাস বিলে সমর্থন নিয়ে রবিবার দিনভর ই শীতল দিল্লি তেতে ছিল রাজনৈতিক উত্তাপে।
এর ই মাঝে সাবেক টি এম সি, বর্তমানে এন সি পি আই (!) সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাংসদ অভিষেক ব্যানার্জি কে তিন লাইনের হুইপ জারি নিয়ে রাজনৈতিক মহল সরগরম।
সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের লেটারহেডে কাকলি ঘোষ দস্তিদারের এই হুইপে অভিষেক ব্যানার্জি কে সোমবার ৩০ নভেম্বর ও ১ডিসেম্বর সকাল ১১ টা থেকে লোকসভায় পুনর্বিন্যাস বিলের ভোটাভুটি শেষ না হওয়া অবধি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাঁকে পরিস্কার এই বিলের পক্ষে ভোট দিতে ও বলা হয়। যা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
শনিবার অভিষেক ব্যানার্জি সাবেক টি এম সি সাংসদ দের উদ্দেশ্যে হুইপ জারি করে ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া অধিবেশনে দলের অবস্থানের পক্ষে থাকতে নির্দেশ দেন। ওইদিন কুড়ি জন সাংসদের স্ট্যাটাস নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, এন সি পি আই এ যোগ দেওয়া এই কুড়ি জন সাংদদ সরকারি ভাবে টি এম সি র সদস্য আছেন। তাঁদের ভোটাধিকার না দিতেও তিনি অধ্যক্ষ কে চিঠি দেন।।
রবিবার এর পালটা কাকলি ঘোষদস্তিদার জানান, সরকারি ভাবে তিনি ই টিএম সি র মুখ্য সচেতক। এই ক্ষমতাবলে তিনি অভিষেক ব্যানার্জিকে হুইপ জারি করেন।
যা নিয়ে টি এম সি সূত্রে বিস্ময় প্রকাশ করে বলা হয়, এখন স্বঘোষিত এন সি পি আই সাংসদ কি করে এ আই টি এম সি র লোকসভার নেতার উদ্দেশ্যে হুইপ জারি করছেন?
অন্যদিকে এইদিন এন সি পি আই এ যোগ দেওয়া সাংসদ রা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র সঙ্গে মধ্যাহ্ন ভোজে মিলিত হন। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে নৈশাহার করেন।
এইদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভি চিহ্ন দেখান, যার অর্থ বিজয়।

Be the first to comment