সুস্মিত মজুমদার :
বেকারদের কর্মসংস্থানের জন্য উদ্যোগী হলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ করে দিলেন বেকার যুবক-যুবতীদের।
সরকারের একার পক্ষে সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়। তাই নিজের ‘উড়ান’ উদ্যোগের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিলেন বিধায়ক।
সেই লক্ষ্যেই শনিবার, ও রবিবার কেষ্টপুরে ‘উড়ান ১০০০+’ কর্মসূচির আয়োজন করেন বিধায়ক। রাজারহাট-গোপালপুর-সহ দমদম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এবং সংলগ্ন রাজারহাট-নিউটাউন ও বিধাননগর বিধানসভা কেন্দ্রের বেকারদের সুযোগ করে দেন চাকরির। ডাকা হয় বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত বেসরকারি প্রতিষ্ঠানকে। তার পরে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নিয়োগপত্র দেওয়া হয় চাকরিপ্রার্থীদের হাতে।

Be the first to comment