Myanmar,গ্রামের স্কুলে বিমান হানা, নিহত ৩০

Spread the love

রোজদিন ডেস্ক: মায়ানমারে বিদ্রোহী দের নিয়ন্ত্রণে থাকা একটি গ্রামের স্কুলে প্রাণঘাতী হামলা চালালো সামরিক বাহিনীর বিমান।এতে অন্তত ৩০ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান।
নিহত দের মধ্যে এক নবজাতক, বেশ কয়েকটি শিশু আছে। বৃহস্পতিবার বিকেলে সিনবাংওয়ের টাউনশিপের মাঠ ও স্কুলে এই হামলা হয়৷ সামরিক বাহিনীর বিমান থেকে বোমা, কামানের গোলা, আত্মঘাতী ড্রোন ব্যবহারে নারী শিশু সহ ২১ জন ও ৯ জন বিদ্রোহী সেনা প্রাণ হারান।
মায়ানমারের জাতীয় ঐক্য সরকার এই আকাশ পথে হামলার তীব্র নিন্দা করেছে। তাদের দাবি, ২০২১ সাল থেকে এই পর্যন্ত গৃহযুদ্ধে প্রায় ১ লক্ষ মানুষ নিহত ও ৩৫ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। পরিস্থিতি খুব ই উদ্বেগজনক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*