রোজদিন ডেস্ক :
SRFTI-এ ফের উত্তেজনা! আজ ভোরে পড়ুয়াদের ধর্ণামঞ্চ তাঁদের অগোচরে ভেঙে দেয় পুলিশ। মঞ্চে ঘুমিয়ে থাকা পড়ুয়ারা তা প্রথমে টেরও পাননি। তাঁদের অভিযোগ, পুলিশের সঙ্গে মুখঢাকা অনেকে এসেছিলেন, তাঁরা কারা প্রশ্ন তুলেছেন তাঁরা। এই সব নিয়ে আজ সকাল থেকেই ফের উত্তপ্ত এসআরএফটিআই প্রাঙ্গণ।
পড়ুয়াদের আর ও অভিযোগ, কোন আগাম নোটিশ, সতর্কতা ছাড়াই ভোরে প্রচুর পুলিশ প্রাঙ্গণে প্রবেশ করেন। তাঁদের সঙ্গে মুখ ঢাকা, সাধারণ পোশাক পরা ৩০/৪০ ছিলেন। তাঁরা জোর করে, টেনে হিঁচড়ে পড়ুয়া দের সরিয়ে দেয়। বেশ কয়েকজন পড়ুয়া এতে আহত হন বলে অভিযোগ।

Be the first to comment