Bihar এ বৌভাতের দিন আচমকা বরের মৃত্যু, শোকস্তব্ধ এলাকা

Spread the love

রোজদিন ডেস্ক: বিহারের কাটিহারে সদ্যবিবাহিত যুবকের আকস্মিক মৃত্যু তে গভীর শোকের ছায়া নেমেছে। পেশায় আয়ুষ চিকিৎসক পবন কুমার (২৫) বুধবার বিয়ে করেন। বৃহস্পতিবার নবদম্পতির বৌভাতের অনুষ্ঠানে আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। জ্ঞান হারিয়ে ফেলেন৷ দ্রুত তাঁকে নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে দেখিয়ে পরিজন রা পূর্নিয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ফেলেন। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। নববধূ ও ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছেন। কিভাবে এমন হোল, তা ভেবে কূল কিনারা পাচ্ছেন না তাঁর পরিবার সহ স্থানীয় মানুষ জন ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*