Kashmir এর অনন্তনাগের কংগ্রেস বিধায়কের জীবনাবসান

Spread the love

রোজদিন ডেস্ক : 
কাশ্মীরের অনন্তনাগের কংগ্রেস বিধায়ক পীরজাদা মহম্মদ সৈয়দ (৭৩) প্রয়াত। দীর্ঘ রোগভোগের পর গতকাল সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি কংগ্রেসের জম্মু কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি ও ছিলেন। ফারুক আবদুল্লার মন্ত্রিসভায় (১৯৮৭ -১৯৯০) তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এর পরে ও দুবার তিনি কংগ্রেস -পিডিপি, এনসি – কংগ্রেস মন্ত্রিসভার ও সদস্য ছিলেন।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। একজন নিষ্ঠাবান কংগ্রেস কর্মী, জনগণের পরিসেবায় নিয়োজিত নেতা চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তি পীরজাদা মহম্মদ সৈয়দের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*