Jharkhand, নিজেদের স্ত্রীদের খুনে গ্রেফতার দুই ভাই

Spread the love

রোজদিন ডেস্ক :

ঝাড়খন্ডে নিজেদের স্ত্রীদের খুনের দায়ে গ্রেফতার হলেন দুই ভাই। ওই রাজ্যের গুমলার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, শিবশঙ্কর ও নবীন সাহু নামের দুই ভাই তাঁদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীর ( ২০) মধ্যে বিবাদে বিরক্ত ছিলেন। গত সোমবার রাতে নিজেরাই স্ত্রীদের খুন করেন বলে পুলিশ জানিয়েছে।

খুনের পর তাঁরা দেহগুলি নিয়ে সিমদেগা জেলার জঙ্গলে পুঁতে দেন।।মঙ্গলবার থেকে মেয়েদের কোন খোঁজ না পেয়ে তাঁদের বাড়ির পরিজন রা উদ্বিগ্ন হয়ে ওঠেন। দুই ভাই রা ই দাবি করেন, তাঁদের কিছু না জানিয়ে স্ত্রীরা চলে গেছেন।।এই নিয়ে তাঁরা কিছু জানেন না। পুলিশি জেরায় ভেঙে পড়ে অপরাধ স্বীকার করেন। পুলিশ তাঁদের মা বাবা তিলেশ্বরী ও সোমেশ্বর সাহুকেও আটক করেছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*