Actress মিমি চক্রবর্তীর আজ আইনি বিয়ে হোল

Spread the love

রোজদিন ডেস্ক: টলিউডের নামী জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কসবায় ঘরোয়া এক অনুষ্ঠানে আইনি বিয়ে হোল তাঁর। পাত্র মার্চেন্ট নেভির আধিকারিক সিদ্ধার্থ দত্ত।।
মিমি চক্রবর্তী র বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন জগতে গুঞ্জন উঠেছিল।। যদিও এই সব নিয়ে মুখে কুলুপ ছিল নায়িকার। সমাজ মাধ্যমে তাঁর বিয়ের নিমন্ত্রণ পত্র র ছবি ছড়িয়ে পড়ে। সেখানে তাঁর প্রিয় তিন পোষ্য, জাদু, ম্যাক্স ও চিকু জুনিয়রের ছবি ছিল।
সূত্রের খবর, আগামী ৫ ডিসেম্বর সামাজিক ভাবে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা।
আজ পরিবার, পরিজন , ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু এই আইনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
আদতে উত্তরবঙ্গের মেয়ে মিমি চক্রবর্তী র বিয়ের আসর কালিম্পং পাহাড়ে বসবে বলে জানা যায়। আগামী সপ্তাহে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত কালিম্পং পাহাড়ে এই অনুষ্ঠানে অতিথি সমাগম হবে বলে জানা গেছে।
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে খুশি টলিউড, পরিবার, অনুরাগী মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*