নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তি করল কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ হাইওয়ে ইঞ্জিনিয়ার্স (আইএইচই)। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর নবান্ন সভাঘরে এই মউ স্বাক্ষরিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরের অধীন রোড অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (আরবিআরআই) মাধ্যমে এই চুক্তি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই চুক্তির মূল লক্ষ্য হল কলকাতার আরবিআরআই-কে সড়ক নির্মাণ, পরিবহণ পরিকাঠামো এবং মহাসড়ক সংক্রান্ত প্রশিক্ষণের উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা। তবে প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই থাকবে। আইএইচই এই কাজে প্রয়োজনীয় প্রশিক্ষণ, শংসাপত্র প্রদান, বিশেষজ্ঞ শিক্ষক এবং পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে সহায়তা করবে।

Be the first to comment