প্রতিবেদন: শহর কলকাতার বুকে পুলিশকর্মীর রহস্যজনক মৃত্যু। তাও আবার থানা চত্বরেই। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোনী থানার ব্যারাক থেকে উদ্ধার হল ওই থানায় কর্মরত এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। নাম সঞ্জয় হালদার। বয়স চল্লিশের কাছাকাছি। তিনি বাঁশদ্রোনী থানায় পুলিশের গাড়িচালক হিসেবে কাজ করতেন। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটা আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। তবে তদন্ত শুরু হয়েছে, পুলিশ বলছে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে পুলিশ ব্যারাকের দোতলার ঘরে একাই ছিলেন তিনি। সকালে আটটা নাগাদ তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। কী কারণে এই মৃত্যু, তার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। সরশুনায় সঞ্জয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ ও মৃতের ফোন খুৃটিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment