রোজদিন ডেস্ক: বোলপুরের পর এবার আসানসোল। আজ বিকেলে লুটপাট সহ একাধিক অপরাধে অভিযুক্ত প্রতাপ দাস কে গ্রেফতার করতে ইসমাইল এলাকার গুরু নানক পল্লী তে যায় পুলিশ। অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে উধাও হয়ে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
অভিযুক্তর স্ত্রী জানান, কোন অভিযোগ ছাড়াই পুলিশ তাঁর স্বামীকে বারবার হেনস্থা করতে গ্রেফতার করে। তিনি গুলি চালিয়েছেন কিনা তাঁর জানা নেই।
পুলিশের বক্তব্য, একাধিক গুরুতর অভিযোগ আছে প্রতাপ দাসের বিরুদ্ধে।। বহুদিন ধরেই তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে ধরতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে উধাও হন। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। কি ভাবে তিনি পালালেন, সেই প্রশ্ন ও তুলেছেন স্থানীয় মানুষ।
সম্প্রতি বোলপুরে পুলিশকে গুলি ছুঁড়ে আহত করে উধাও হয়েছিলেন রতন শেখ। তাঁকে তৃণমূলের গুন্ডা বলে মন্তব্য কতেছিলেন মুখ্যমন্ত্রী।পরদিন ই অভিযুক্ত কে গ্রেফতার করার পর পুলিশের সঙ্গে এনকাউন্টারে প্রাণ হারান ওই দুষ্কৃতি।

Be the first to comment