সুস্মিত মজুমদার :
উত্তুরে হাওয়ায় শীতের আমেজ। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রা কমতে শুরু করল রাজ্যে। পুরোপুরি শুষ্ক আবহাওয়া। কলকাতায় কুড়ির নিচে পারদ।
সিস্টেম।
#উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আসামের দিকে সরে যাচ্ছে।
##মধ্যপ্রদেশ, আসাম এবং কেরলমে রয়েছে ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গ
আজ সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে, আরো কিছুটা কমতে পারে। সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বেশি।
শুক্রবার এর মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
উত্তরবঙ্গ
তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারে নেমে আসতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট বেশি থাকবে।
আজ সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। পরিষ্কার আকাশ ; তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার এর মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
কলকাতা
কুড়ির নিচে কলকাতার পারদ। হালকা উত্তরে হওয়া। আজ বুধবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আরো কমবে, সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে।
মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ কমবে বলেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘন্টায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেল কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রার পতনে মনোরম আবহাওয়া।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.০ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯৭ শতাংশ।

Be the first to comment