- নবান্নে চলচ্চিত্র জগতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, রাজ্যের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। অন্য ভাষার ছবি প্রদর্শনে কোনও বাধা নেই, তবে বাংলা ছবির জন্য নির্দিষ্ট প্রাইম টাইম শো নিশ্চিত করতেই হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
- গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে বালির গুরুদ্বারে যান তিনি।
- মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গো-হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ। নির্জন এলাকায় গোপনে গো-হত্যা চলার সময় হাতেনাতে ওই চার জনকে পাকড়াও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদিঘির হাজিপুর এলাকায়।
- এবার থেকে অনলাইনে মাত্র ৩০ শতাংশ আসন বুক করা যাবে এবং বাকি আসনের টিকিট বাসে উঠে কাটতে হবে। পাশাপাশি, পরপর একই আধার কার্ড ব্যবহার করে তিনবারের বেশি বুকিং করা হলে সেই আধার কার্ডটি টানা ছ’মাসের জন্য লক করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। অন্যদিকে, বেসরকারি বাস মালিকদের দাবির প্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির পক্ষেও সায় দিয়েছেন তিনি।
- ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জন্য প্রথম দফায় ২৬টি আসন ছাড়তে রাজি হয়েছে সমাজবাদী পার্টি (SP) মঙ্গলবার দ্বিতীয় দিনের বৈঠকে এ নিয়ে চড়ান্ত ফয়সালা হয়েছে।
- সরকারি হাসপাতালে যে ওষুধ মজুত রয়েছে তার বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ। রোগীদের দেওয়ার জন্য যে ORS, ইঞ্জেকশন আছে তারও বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুরে আয়ুস্মান আরোগ্য নিকেতন পরিদর্শন করতে গিয়ে এমন দৃশ্য দেখে রীতিমত চক্ষু চড়কগাছ ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের।
- রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছেন। অ্যাকাডেমির তরফ থেকে দেওয়া পুরস্কার, বই ছাপানো সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে বলে খবর। এই অভিযোগ সামনে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা কমিশনের প্রধান বিশ্বজিৎ বসু।
- বাংলাদেশি নাগরিক সন্দেহে এক টোটোচালককে আটক করল কুলতলি থানার পুলিশ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির চার নম্বর গরানকাটি এলাকার। আটক ব্যক্তির নাম এনামুল মোল্লা।
- পূর্ব বর্ধমানের রায়নার বেলারপাড় এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে রায়নাগড়-বেলারপাড় রেললাইনের ধারে ঢালাই রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
- ভুয়ো ডিসিআর জালিয়াতি মামলায় দ্বিতীয়বার সিউড়ি থানায় হাজিরা দিলেন বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। পুলিশের তলব মেনে মঙ্গলবার সকাল ১১টার আগেই আইনজীবীদের সঙ্গে নিয়ে থানায় পৌঁছান তিনি।
- টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের একটি ছবির শুটিং হতে চলেছে মহিষাদল রাজবাড়িতে। আগামিকাল, বুধবার এই শুটিংয়ের আয়োজন করা হয়েছে। সেই কারণে বুধবার একদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে মহিষাদল রাজবাড়ি ও রাজবাড়ির সংগ্রহশালা।
- প্রাচীন রাসের মেলা উদ্বোধনের আগেই মেলা প্রাঙ্গণ থেকে উদ্ধার হল বৃহৎ আকৃতির বিষধর চন্দ্রবোড়া সাপ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। সাপটিকে উদ্ধার করে নির্দিষ্ট নিরাপদ জায়গায় রাখা হয়েছে।
- ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং শিরোমণি অকালি দল তাদের প্রাক-নির্বাচনী জোটের আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছে ।
- উত্তরপ্রদেশের কনৌজে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে ধাক্কা মারল ট্রাক। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চার পড়ুয়ার। জখম ৩৫ জন।
- বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির অভিযোগের তদন্ত শেষে ৩০০ পাতার রিপোর্ট জমা দিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রিপোর্ট জমা দেওয়া হয়েছে উত্তরাখণ্ড সরকারের কাছে।

Be the first to comment