আরও ১২

Spread the love
  1. আজ গুরু নানকের জন্মদিন। এই উপলক্ষে ডানকুনির এক গুরুদোয়ারার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. আজ ঐতিহ্যবাহী মদনমোহনের রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে কোচবিহার যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
  3. সাত সকালে ভূমিকম্প। মঙ্গলবার নেপালে শক্তিশালী ভূমিকম্প, অনুভূত হল ভারতের একাধিক রাজ্যেও
  4. নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে মঙ্গলবার সকাল প্রায় ৭টা ২ মিনিট নাগাদ ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি-সহ দেশের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়।
  5. বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। এক বিদেশি সংবাদ সংস্থাকে তাঁর মুখপাত্র এই কথা জানিয়েছেন।
  6. শেখ হাসিনা ফিরতে চাইলে বন্দি হয়েই আসতে হবে, জানিয়ে দিল বাংলাদেশের বিএনপি জোটের সরকার।
  7. অক্সফোর্ডের আমন্ত্রণ পেয়ে ভাষণ দিতে যেতে দেয়নি কেন্দ্রীয় সরকার, তোপ দাগলেন সিজেপি নেতা সৌরভ দাস। তাঁর অভিযোগ, লন্ডন যাওয়ার পথে দিল্লি পুলিশ বিমান বন্দরে তাঁর যাত্রায় বাধা দিয়েছে।
  8. শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে আরও কয়েকদিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে বিজেপি বিধায়ক রেখা পাত্রকে, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
  9. আজই শেষ হচ্ছে এনসিপিআই সাংসদ কাকলি, সুদীপদের স্পিকারকে জবাব দেওয়ার চূড়ান্ত সময়সীমা, কী করবেন তারা স্পষ্ট নয় ছবিটা।
  10. শিয়ালদহ দক্ষিণ শাখায় রেললাইনের নিচে নিকাশি নালায় ধস, আশঙ্কায় নিত্যযাত্রীরা।
  11. লুপ লাইনে ধস হওয়ায় এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক, জানাল রেল।
  12. ডিলিমিটেশন নিয়ে বাড়ছে আইনি জটিলতা, ক্রমশ অনিশ্চিত হচ্ছে হাওড়ার পুর ভোটও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*