KMC ভোট নিয়ে শীর্ষ আদালতে বুধবার পিছিয়ে গেল জোড়া মামলার শুনানি

Spread the love

রোজদিন ডেস্ক: কলকাতা পুরসভার ভোট নিয়ে এবার শীর্ষ আদালতে প্রশ্ন উঠলো। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত র নেতৃত্বাধীন বেঞ্চ প্রশ্ন তোলেন,এই পুরসভায় এখন কোন নির্বাচিত বোর্ড ই যখন নেই, তখন পুরসভার সুপারিশের ভিত্তিতে কিভাবে ওয়ার্ড গুলির পুনর্বিন্যাস হয়?
প্রসঙ্গত এই সব নিয়ে মামলার জেরে কলকাতা উচ্চ আদালত পুরভোটের ঘোষণায় স্থগিতাদেশ দেওয়ার বিরুদ্ধে শীর্ষ আদালতে গেছে রাজ্য সরকার, পুরসভা ও।
সোমবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হলেও আগামী বুধবার অবধি এই জোড়া মামলার শুনানি পিছিয়ে গেছে।
প্রসঙ্গত কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ টি করার বিরুদ্ধে আদালতে যান সিপিএমের দীপু দাস।
বিজেপি কে সুবিধা পাইয়ে দিতে এই পদক্ষেপ বলে অভিযোগ করেন।।উচ্চ আদালত ভোট ঘোষণা য় স্থগিতাদেশ দিলে রাজ্য সরকার ও পুরসভা পৃথক ভাবে এর বিরুদ্ধে শীর্ষ আদালতে গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*