রোজদিন ডেস্ক: মিশনারি স্কুলগুলিতে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ দৃঢ ভাবে খন্ডন করল বঙ্গীয় খ্রিস্টিয় পরিসেবা। এই সব নিয়ে মিশনারি স্কুলগুলির পড়ুয়া ও প্রাক্তনীদের মতামত জানতে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি ও করছেন তাঁরা।
রাজ্যে পালাবদলের পর একাধিক জায়গায় খ্রিস্টান দের প্রার্থনা সভা, স্কুলগুলির বিরুদ্ধে অভিযোগ, আক্রমণ ইত্যাদি নিয়ে ক্ষুব্ধ তাঁরা।
সোমবার এই সংগঠনের পক্ষে হেরোদ মল্লিক এই সব অভিযোগ অসত্য, ভিত্তিহীন বলে জানান। দৃশ্যত ক্ষুব্ধ হেরোদ মল্লিক বলেন, প্রশাসনের কাছে কোন নির্দিষ্ট প্রমাণ ছাড়াই এই সব ভিত্তিহীন রটনা করা হচ্ছে।।
তাঁরা এই নিয়ে প্রাক্তন ও বর্তমান পড়ুয়া দের মতামত জানতে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছেন।।
সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একজন নামী খ্রিস্টান কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগ করেন।। এখানে এই সব চলবে না বলে কড়া হুঁশিয়ারি ও দেন।
এই প্রেক্ষিতে চিন্তিত, শঙ্কিত খ্রিস্টান সমাজ।। ইতিমধ্যে বহু জায়গায় গির্জা, প্রার্থনা সভায় হামলা হয়েছে। এই সব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, মুখ্যমন্ত্রী কে চিঠি ও দিয়েছেন তাঁরা। এবার মিশনারি স্কুলগুলি নিয়েও উদ্বিগ্ন তাঁরা।

Be the first to comment