CM, গৌরী মেলা উদ্বোধন করে একগুচ্ছ ঘোষণা করলেন

Spread the love

রোজদিন ডেস্ক: পালাবদলের রাজ্যে সাবেক সবলা মেলা হোল গৌরী মেলা। সোমবার নিউ টাউনে এই মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মেলা সহ স্বনির্ভর গোষ্ঠী, মা আহার প্রকল্প নিয়ে এক গুচ্ছ ঘোষণা করেন।।
বলেন, আগামী বছর থেকে
রাজ্যের সব ব্লকে এই মেলা করার প্রয়াস নেওয়া হবে। এই ( স্বনির্ভর) দফতরের সঙ্গে পঞ্চায়েতের অধীনে বিকশিত ভারত জি রাম জি এক সঙ্গে কাজ করবে।
আগামী ২ ডিসেম্বর অবধি চলা এই গৌরী মেলার জন্য রাজ্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রথম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা ও এই মেলায় অংশ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
মা আহার প্রকল্পে রাজ্য সরকার অতিরিক্ত ১৩৪ কোটি টাকা ভর্তুকি দিয়ে সপ্তাহে দুদিন মাছের ব্যবস্থা করেছে। পাঁচ টাকায় এই পেটভরা খাবার খুব ই জনপ্রিয়।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৫০০টি মা আহার প্রকল্পর ১০০ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই পরিচালনা করেন।।পরে রাজ্যের বিভিন্ন জনবসতি পূর্ণ জায়গায় আরও ৫০০ টি এই কেদ্র ছড়িয়ে দেওয়া হবে।।সাধারণ মানুষের কথা ভেবেই সরকারের এই প্রকল্প।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*