রোজদিন ডেস্ক :
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান।এক বিদেশি সংবাদ সংস্থাকে তাঁর মুখপাত্র এই কথা জানান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ওই দিনেই তিনি নিজের দেশে ফিরতে ইচ্ছুক।
দীর্ঘ দু-বছরের বেশি সময় শেখ হাসিনা ভারতে অজ্ঞাতবাসে আছেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে আগেই জানিয়েছিলেন। আজ তাঁর মুখপাত্র জানান, ১৬ ডিসেম্বর তিনি দেশে ফিরতে চান।
শেখ হাসিনার দল আওয়ামী লীগ তাঁর ফেরা নিয়ে আশাবাদী। যদিও ওই দেশের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।
ঘটনা চক্রে গতকালই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের বৈঠক হয়। দু বছর আগে বাংলাদেশের হাসিনা বিরোধী আন্দোলনে অন্যতম নেতা ছিলেন নাহিদ ইসলাম। তিনি ভারত বিরোধী হিসাবেই পরিচিত।

Be the first to comment