KUNAL GHOSH: ২০৩৬ এ মুখ্যমন্ত্রী অভিষেক! কুণালের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ফের জল্পনা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক : ২০৩৬ সালে বাংলার মসনদে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ফের এমনই দাবি করলেন মমতা তৃণমূলের অন্যতম সৈনিক তথা বেলেঘাটার বিধায়ক।কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় কুণালের এই পোস্ট এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়। ওই পোস্টেই কুণাল দাবি করেছেন, ফের তৃণমূল ফিরবে। ২০৩৬ সালে বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। যদিও এমন দাবি এর আগেও কুণাল করেছিলেন। তবে তার মধ্যে যুক্তিগ্রাহ্য কোনও পরিস্থিতি বা কারণ তিনি দেখাতে পারেননি। এবারও তিনি তার ভবিষ্যদ্বাণীর সপক্ষে কোনও কারণ দেখাননি। ফলে এই মন্তব্যের পুরোটাই তার আবেগের বহিঃপ্রকাশ এমনই বলছে রাজনৈতিকমহল। দীর্ঘ পোস্টের শেষের দিকে এসে কুণাল বলেন, “দু’তিন বছর আগে একটি পোস্টে আমি লিখেছিলাম 2036 সালে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। দিদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও আমি বলছি, ওই বক্তব্যে আমি এখনও অনড় আছি। বরং, বিজেপি ও তার ধান্ধাবাজ পাল্টিবাজ এজেন্টদের কান্ডকারখানায় মানুষ এতটাই বিরক্ত, যে সময়টা আরও এগিয়ে আসতেই পারে।”
এখানেই না থেমে কুণাল আরও লেখেন, বাংলার বুকে তৃণমূলের ফিরে আসাটা কেবল সময়ের অপেক্ষা। সেটা মনে করিয়ে দিয়ে কুণাল লিখেছেন, “হতে পারি আজ আমরা পরাজিত শিবিরে, জোর করে হারিয়ে দেওয়ার দলে, দশরকম ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে, তবু, আমরা মমতা ব্যানার্জির স্রোতের গর্বিত সৈনিক। আমরা ঘর সাজিয়ে ঠিকমত থাকলে ঘুরে দাঁড়ানো শুধু সময়ের অপেক্ষা। আগামীদিন আবার তৃণমূলের।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*