সুস্মিত মজুমদার :
তৃণমূলের কার্যালয় এনসিপিআই এর দখলে। ব্যানার ফেস্টুন লাগিয়ে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে নতুন করে সাজিয়ে তোলা হলো বসিরহাট এক নম্বর ব্লক এনসিপিআই কার্যালয়। এক নম্বর ব্লকের টাকি রোডের পাশে সাকচুড়া বাজারে বসিরহাট দক্ষিণ বিধানসভার যে তৃণমূলের কার্যালয় ছিল তা আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিআই শুভ উদ্বোধন করলেন, বনগাঁ বারাসাত বসিরহাটের এনসিপিআই এর কোর্ডিনেটর কালীচরণ মন্ডল, বসিরহাট সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর মন্টু হাজীদের উপস্থিতিতে আজ এই কার্যালয় শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয় খুলল বসিরহাটে। এর আগেই এক নম্বর ব্লকের তৃণমূলের চারটি পঞ্চায়েতের প্রধান উপ প্রধান পঞ্চায়েত সদস্যরা যোগদান করেছিলেন। তার পাশাপাশি আজ এই কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকরা এনসিপিআই দলে যোগদান করলেন। এক কথায় বলা যেতে পারে বসিরহাট মহাকুমার বিভিন্ন জায়গায় তৃণমূল দল ত্যাগ করে এনসিপিআই দলে যোগদানের হিড়িক পড়ে গেছে।

Be the first to comment