দশে দশ

Spread the love
  1. সিনেমাহল ও মাল্টিপ্লেক্সের মালিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার সরকারি ছুটির দিনই নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। কয়েক জন অভিনেতা-অভিনেত্রীও ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
  2. বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির অভিযোগের তদন্ত শেষে ৩০০ পাতার রিপোর্ট জমা দিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রিপোর্ট জমা দেওয়া হয়েছে উত্তরাখণ্ড সরকারের কাছে।
  3. চলতি বছরের ২ জুলাই ওই মন্দিরের অনুদান চুরির বিষয়টি সামনে আসে। অভিযোগের তদন্তে বিশেষ দল গঠন করা হয়। অনুদান চুরির অভিযোগে মন্দির পরিচালন কমিটির সদস্য প্রমোদ নৌটিয়াল এবং রাজেন্দ্র চৌহানকে ১৭ জুলাই গ্রেপ্তার করা হয়। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ।
  4. নাগপুরের আজনি রেলওয়ে স্টেশনের কাছে মুম্বাইগামী দুরন্ত এক্সপ্রেসে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ। পাথরের আঘাতে ভেঙে যায় ট্রেনের S2 কোচের জানলার কাচ। তবে কেউ আহত হননি বলেই খবর।
  5. পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পূর্বমানিকা গ্রামে সুজিত পাত্র নামে ব্যক্তির বাড়িতে প্রতিদিনই বসত গাঁজার আসর। নেশার এই আসরের ফলে স্থানীয় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা রীতিমতোই ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। তবে বিষয়টি পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতির কানে বিষয়টি যাওয়ার পরেই রীতিমতো তৎপর ভূমিকা গ্রহণ করলেন।
  6. নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে গেল হালতু থেকে ঢাকুরিয়া স্টেশনগামী একটি দ্রুতগতির গাড়ি। আহত অন্ততপক্ষে ৭ জন। যাঁদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
  7. সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কালীঘাট থানায় শুভাশিসের বিরুদ্ধে পাল্টা হুমকি দেওয়া, চাপ সৃষ্টি করার অভিযোগ দায়ের করেছেন।
  8. বিশ্বভারতী কো-অপারেটিভ ঋণদান সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রার্থী তালিকায় ‘চন্দ্রনাথ সিনহা’ নামটি সামনে আসতেই তীব্র জল্পনা ও বিভ্রান্তি ছড়াল বোলপুরের রাজনৈতিক মহলে। কারণ, বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নামও যে চন্দ্রনাথ সিনহা! তবে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্রার্থী তালিকায় থাকা চন্দ্রনাথ সিনহা এবং বোলপুরের প্রাক্তন মন্ত্রী এক ব্যক্তি নন।
  9. শিয়ালদহ দক্ষিণ শাখায় নিকাশি নালায় ধস। বসে গেল রেললাইনের একাংশ। ব্যস্ততম দিনে সাতসকালে বিপর্যয়।
  10. কেঁপে উঠল উত্তরের একাধিক জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। বেশ কিছুক্ষণ কম্পন স্থায়ী হয় বলে খবর। কম্পনের জেরে দুলে ওঠে বড় বড় বহুতল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*