SEALDHA STATION: শিয়ালদহ দক্ষিণ শাখায় রেললাইনের নিচে নিকাশি নালায় ধস, আশঙ্কায় নিত্যযাত্রীরা

Spread the love

প্রতিবেদন: শিয়ালদহ দক্ষিণ শাখার রেল লাইনের নিচে অবস্থিত নিকাশি নালায় আচমকা ধস। ধসের জেরে ফাটল পাইপের একাংশ। শিয়ালদহ স্টেশনের একেবারে সামনেই এই ঘটনা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা। তবে এই ধস লুপ লাইনের নিচে হওয়ায় এখনও পর্যন্ত ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।তবে তা ব্যাহত হওয়ার আশঙ্কা পুরোপুরি কাটছে না। রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে স্টেশন থেকে বেরনোর ঠিক মুখেই এই বিপত্তি ঘটে সোমবার রাতের দিকে। ধরা পড়ার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় রেলকর্মীরা কাজ শুরু করেছেন। যেহেতু এলাকাটি কলকাতা পুরসভার। তাই পুরসভার কর্মীরাও রয়েছেন সেখানে। মঙ্গলবার সকালেও সেই কাজ চলছে। বহু পুরনো এই নিকাশি নালায় ধসের জেরে রেলট্র্যাকের নিচে জলের পাইপ ফেটে গিয়েছে। এরপরই দ্রুত কাজে নামেন রেলকর্মীরা। তবে যেখানে এই সমস্যা হয়েছে, সেটি মেন লাইন নয়, লুপ লাইনে। তাই রেল আশ্বস্ত করে জানিয়েছে, এই কাজের জন্য ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*