NCPI: আজই শেষ হচ্ছে কাকলি, সুদীপদের স্পিকারকে জবাব দেওয়ার সময়সীমা

Spread the love

প্রতিবেদন: এবার কী হবে? কোন দিকে যাবে পরিস্থিতি? সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিকমহল। কারণ, আজই শেষ হচ্ছে এনসিপিআই সাংসদদের দেওয়া স্পিকারের পঞ্চমবারের তথা চূড়ান্ত সময়সীমা। এনসিপিআই নেতৃত্বের দাবি, যাবতীয় নথি আজই জমা দিয়ে দেওয়া হবে। যদিও আগেও একাধিকবার এমন দাবির করেও ফের সময় চেয়েছিলেন তাঁরা। ফলে এবার কী ঘটবে সাগ্রহে তাকিয়ে সবাই। এর আগে স্পিকারের কাছে বারবার সময় চেয়েছেন কাকলী, সুদীপরা। ২৫ অগাস্ট সাত দিনের সময় দিয়ে প্রথম নোটিশ ইস্যু করেছিলেন স্পিকার। তা শেষ হওয়ার পর জবাব দেওয়ার জন্য কাকলী, সুদীপরা তিন সপ্তাহের সময় চান। এর প্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর স্পিকার তা বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন। এরপর ফের চার সপ্তাহের সময় চায় এনসিপিআই সাংসদরা। এই আবেদনের পর ৮ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়। তারপর ২২ অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়। স্পিকার ২০ অক্টোবর পর্যন্ত সময় দেন। দুর্গাপুজোয় সাংসদরা ব্যস্ত থাকায় তাদের আরও ২ সপ্তাহ সময় দেওয়া হোক বলে ফের আর্জি জানান তারা। কিন্তু তাতেও মেলেনি জবাব। শেষে ২৪ নভেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দেন স্পিকার। যা আজ শেষ হচ্ছে। ছন্নছাড়া এনসিপিআই শিবির এবার কী করবে সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*