প্রতিবেদন: প্রায় ৭২ ঘন্টা কাটার পর অবশেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখা গেল হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের। মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে এমনই জানা গিয়েছে। তবে এখনও পুরোপুরি উদ্বেগ কাটেনি। বিধায়কের চিকিৎসায় গঠিত তিন সদস্যের মেডিক্যাল টিমের এমনই দাবি। ফলে বিধায়ককে ভেন্টিলেশন থেকে বের করে আপাতত আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সর্বশেষ আপডেট, তিনি আপাতত কথা বলতে পারছেন। তাঁর দেহে অক্সিজেনের ঘাটতি থাকায় বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে রেখার বুকের ফের সিটি স্ক্যান করা হতে পারে। সেই রিপোর্টের উপরেই বিধায়কের পরবর্তী শারীরিক পরিস্থিতি নির্ভর করছে।

Be the first to comment