Rahul Gandhi : বাবাকে হত্যার জন্য নিরাপত্তা প্রত্যাহার হয়েছিল! ফের বিতর্ক

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁর বাবা রাজীব গান্ধীর নৃশংসভাবে নিহত হওয়ার নেপথ্যে নিরাপত্তা প্রত্যাহার দায়ী ছিল বলে বিতর্ক উসকে দিলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। তাঁর আরও দাবি, এই নিরাপত্তা প্রত্যাহার কোন সাধারণ ঘটনা ছিল না। তাঁকে যাতে হত্যা করা যায় এর জন্যই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। ফলে যা হবার তাই হয়েছে বলে আক্ষেপের সঙ্গে জানান তিনি।
তাঁর এই বিস্ফোরক বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে চাপা উত্তেজনা, চাঞ্চল্য দেখা দিয়েছে।
আজ সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী। সেখানে মা সোনিয়া গান্ধীর সঙ্গে কথোকথনের সময় রাজীব গান্ধীর নৃশংস হত্যা নিয়ে এই সব বলেন তিনি।

সম্প্রতি সোনিয়া গান্ধীর আত্মজীবনী মূলক, বিলংগিং, এ জার্নি অফ লাভ বইটি প্রকাশের৷ সঙ্গে বিপুল সাড়া জাগিয়েছে।
আজ রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার সময় সোনিয়া গান্ধী বলেন, ১৯৯১ সালে পুত্র রাহুলকে নিয়ে বিহারে প্রচার করতে গেছিলেন রাজীব। সেখানে তাঁকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছিল।
মাত্র কুড়ি বছরের সদ্য, তরুণ রাহুল এতে চিন্তিত, উদ্বিগ্ন হন। ফিরে এসে মাকে বলেন, তিনি যদি বাবার নিরাপত্তা নিয়ে কোন ব্যবস্থা না নেন, তবে খুব শীঘ্রই তাঁকে বাবার শেষকৃত্য করতে আসতে হবে!
তরুণ পুত্রের এই আশঙ্কা যে অত শীঘ্র সত্য হবে তাঁরা কেউই সম্ভবত ভাবেননি।
১৯৯১ সালের ২১মে তামিলনাড়ুর শ্রীপেরমবুদুরে নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
তখনও তাঁর নিরাপত্তা প্রত্যাহার নিয়ে বিতর্ক দেখা দেয়।
শ্রীলঙ্কার বিদ্রোহী তামিল গোষ্ঠীর আত্মঘাতী মহিলা ধানু তাঁকে মালা পরানোর ছল করে এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়, যা নিয়ে সারা বিশ্বে আলোড়ন ওঠে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*