রোজদিন ডেস্ক: রাজ্যে পালাবদল হতেই বেপাত্তা ছিলেন তিনি। পুর্ব বর্ধমানের কাকুরিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুমিত ঘোষ সোমবার দীর্ঘ কয়েক মাস পর গ্রামে ফেরার খবর ছড়াতেই উত্তেজনা দেখা দেয়। স্থানীয় মানুষের একাংশ তাঁকে তাড়া করেন। পালাতে গিয়ে সটান গিয়ে পড়েন পানা পুকুরে। রে রে করে সেখানেও তেড়ে যান ক্ষুব্ধ মানুষ। অভিযোগ, আগের আমলে সমবায় সহ বিভিন্ন ভাবে দেদার টাকা তছরূপ সহ একাধিক অন্যায়, অত্যাচারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এক ভিডিও য় দেখা যায়, পায়ে দড়ি বেঁধে তাঁকে পুকুর থেকে তুলে বিদ্যুৎ এর খুঁটিতে বেঁধে মারধর করা হচ্ছে। পরে তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তৃণমূলের অভিযোগ, বিজেপি এই হেনস্থায় যুক্ত।
পালটা বিজেপি র দাবি, সুমিত ঘোষ জনরোষের শিকার। তাঁরা ই ওঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
পরিস্থিতি থমথমে।

Be the first to comment