Essential Commodities এর মূল্যবৃদ্ধি, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে নিত্যপণ্যর বেলাগাম মূল্যবৃদ্ধিতে আমজনতার নাভিশ্বাস উঠেছে।। চাল,ডাল, তেল, চিনি, সবজি ইত্যাদি সবেতেই হাত দিলে ছ্যাঁকা লাগার জোগাড়। এই প্রেক্ষিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অবিলম্বে নিত্যপণ্যের দামে রাশ টানার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।। মঙ্গলবার এই সব নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি দের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি।
সূত্রের খবর, প্রথমেই সর্ষের তেল, চিনি র অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কঠোর বার্তা দেন তিনি। সংশ্লিষ্ট দফতরের আধিকারিক দের কাছে তা জানতে চান। বাজারের এই বেলাগাম দামে সরকারের এনফোর্সমেন্ট দফতরের ( ই বি) ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যাক্ত করেন বলে জানা যায়।

রাজ্যে মজুতদারি, কালোবাজারি রুখতে ই বিকে আর ও সক্রিয় হওয়ার নির্দেশ দেন।।
প্রতিটি জেলা স্তরে কৃষি বিপনন দফতরের আধিকারিক দের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলেন।।
মূল্যবৃদ্ধিতে দালালচক্র নিয়েও সতর্ক থাকতে বৈঠকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ব্যবসায়ী সংগঠন গুলিকে মনে করিয়ে দেন, রাজ্য সরকার যেমন তাঁদের সব রকম সহযোগিতা করছে, তাঁরা ও যেন আমজনতার স্বার্থে বাজার দর স্বাভাবিক রাখার প্রয়াস নেন।।
এই সব নিয়ে অবিরত নজরদারি চালাতে, পারস্পরিক সমন্বয়ের জন্য সচিব পর্যায়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে বলেন।।
সরকারের আশা, নিত্যপণ্যের দাম শীঘ্রই কমবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*