সুস্মিত মজুমদার :
অপারেশন সানশাইন ছিল ১৯৯৬ সালের ২৪ নভেম্বর মাসে কলকাতার ফুটপাত ও রাস্তা থেকে হকার এবং অবৈধ দখল উচ্ছেদ করার একটি বড় সরকারি অভিযান। তৎকালীন বামফ্রন্ট সরকার, কলকাতা পুরসভা ও পুলিশের যৌথ উদ্যোগে এবং তৎকালীন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কলকাতার ফুটপাত ও রাস্তা পথচারী ও যান চলাচলের জন্য মুক্ত করা। তখন গড়িয়াহাট, শ্যামবাজার, হাতিবাগান, ধর্মতলা ও লেক মার্কেটের মতো ব্যস্ত এলাকায় হকারদের স্টলে ফুটপাত দখল হয়ে গিয়েছিল। ১৯৯৬ সালের ২৪ নভেম্বরে মাঝরাত ও ভোরবেলার দিকে বিভিন্ন এলাকায় হকারদের অস্থায়ী দোকান ও কাঠামো ভেঙে সরিয়ে দেওয়া হয়। জীবিকা ও পুনর্বাসনের জন্য হাজার হাজার হকারের রুজি-রুটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তীব্র প্রতিবাদ ও আইনি লড়াই শুরু হয়। পুনর্বাসন এবং নির্দিষ্ট ‘হকার জোন’ তৈরির দাবি ওঠে। এই অভিযান পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলে। পরবর্তীতে হকার উচ্ছেদ বা ফুটপাত দখলমুক্ত করার যে কোনো প্রসঙ্গেই ‘অপারেশন সানশাইন’-এর কথা ঘুরে-ফিরে আলোচনায় আসে। প্রসঙ্গত প্রত্যেক বছর হকার্স জয়েন্ট একশন কমিটির পক্ষ থেকে এই দিনটিকে কালা দিবস হিসাবে পালিত করা হয়।
বিগত সরকারের আমলে হকার সংগ্রাম কমিটির ব্যানারে এই প্রতিবাদ সংগঠিত হত। পালাবদলের পর তৃণমূল প্রভাবিত হকার সংগ্রাম কমিটি প্রায় নিশ্চিহ্ন এখন। তাই এবার কংগ্রেস প্রভাবিত হকার্স জয়েন্ট একশন কমিটির ব্যানারে অপারেশন সানশাইনকে স্মরণ করে কালা দিবস পালন করা হল। এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে হকার্স জয়েন্ট একশন কমিটির সদস্যরা। এদিন মিছিলের শেষ ধর্মতলা মোড়ে জমায়েত সভায় পরিণত হয়। হকার্স জয়েন্ট একশন কমিটির পক্ষ থেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্র পালকে ডেপুটেশন জমা দেয় তারা। তাদের ৯ দফার দাবিকে কেন্দ্রে করে মন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়। যার মধ্যে ছিল সারা রাজ্য জুড়ে পুর অঞ্চল এলাকায় টাউন ভেন্ডিং কমিটি গঠন করা। কলকাতা পুরসভার এলাকায় অবিলম্বে সমস্ত হকারদের সার্ভে করে রেজিস্ট্রেশন ও ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হোক বলে দাবি করে হকার্স জয়েন্ট একশন কমিটির। পিএম স্বনিধি মত কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত হকারদের ঋণ প্রদান করতে হবে বলে দাবি জানাল তারা। মঙ্গলবার সংগঠনের সভাপতি অসিত সাহার নেতৃত্বে মিছিল এবং সভার আয়োজন করা হয়। তিনি রাজ্য সরকারের কাছে হকারদের ৯ দফা দাবি নিয়ে সরব হন। পাশাপাশি পূর্নবাসন না দিয়ে হকারদের উচ্ছেদ করা বা বুলডোজার চালিয়ে সরিয়ে দেওয়ার প্রতিবাদ জানান হকার্স জয়েন্ট একশন কমিটির সভাপতি অসিত সাহা।

Be the first to comment