KOLKATA HIGH COURT: তৃণমূল কাউন্সিলরকে মারধর করে বিবস্ত্র অবস্থায় ঘোরানোর অভিযোগ, রিপোর্ট তলব আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জ্ঞানানন্দ সামন্তকে মারধর করে উলঙ্গ অবস্থায় ঘোরানোর অভিযোগ। এই মামলায় পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, ঘটনাটি ঘটেছে পুলিশ কর্মীদের সামনেই। বুধবার কাউন্সিলরের দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিযোগটিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন। আবেদনকারীর আইনজীবী সৌম্য মজুমদার জানান, ওই ঘটনায় কাউন্সিলর গুরুতরভাবে আহত হন এবং তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়। ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে সংশ্লিষ্ট থানার আইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর পাশাপাশি, তদন্তে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, তাও জানতে চায় আদালত। প্রয়োজনে আবেদনকারী ও তাঁর পরিবারকে পুলিশি সুরক্ষা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জানুয়ারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*