পাঁচ তিনে পনেরো

Spread the love
  1.  ৭ এবং ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী আসতে পারেন কলকাতায়। ৭ জানুয়ারি প্রবাসী ভারতীয় সম্মেলন এবং ২৭ জানুয়ারি গ্লোবাল এনার্জি সামিট অনুষ্ঠিত হবে। এই দুই দিনের মধ্যে একদিন সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।
  2. শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।’ কলকাতা হাইকোর্টেই এই মামলা ফের ফেরত পাঠাতে চায় সুপ্রিম কোর্ট, ইঙ্গিত বিচারপতি জয়মাল্য বাগচীর।
  3. বিধি ভেঙে একের পর এক বহুতল নির্মাণ, কোথাও নকশা বহির্ভূত অতিরিক্ত তলা তৈরি, কোথাও জলাশয় বা খোলা জায়গা দখল করে নিমাণ, আবার কোথাও পুরসভার অনুমোদন ছাড়াই মাথা তুলছে বহুতল। দেশের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণের এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।
  4. ২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতা নিয়ে টানাপড়েন। উত্তরপ্রদেশে প্রায় ১৩০টি আসনে লড়তে চাইছে কংগ্রেস, কিন্তু ২৬টির বেশি আসন ছাড়তে নারাজ সপা।
  5. ক্যানিং পশ্চিমের তৃণমূল (মমতাপন্থী) বিধায়ক পরেশরাম দাস-এর বিরুদ্ধে দায়ের হলো গণধর্ষণের অভিযোগ। বুধবার ক্যানিং থানায় মোট ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। তার মধ্যে রয়েছে পরেশের নামও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  6. নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থী তথা কংগ্রেস নেতা মিলন প্রধান আত্মসমর্পণ না করে, জামিনের আবেদন করায় অসন্তুষ্ট হয়েছে আদালত। আগামী ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
  7. এজেসি বোস রোডের তিনতলা বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। কিন্তু কী ভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।
  8. বুধবার সকালে কলকাতার একাধিক বাজারে অভিযান করেন EB-র আধিকারিকরা।  শ্যামবাজার, কোলে মার্কেট-সহ একাধিক বাজারে EB-র আধিকারিকরা যান। দোকানদারদের সঙ্গে কথাও বলেন তাঁরা।
  9.  এজেসি বোস রোডের উপরে মল্লিকবাজারের তিনতলা বাড়িতে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রীও।
  10. রেললাইনে দাঁড়িয়ে মালগাড়ি থামানোর চেষ্টা করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। বুধবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেচেদা রেললাইনে মহিষাদলের রঙ্গীবসান এলাকায়।
  11. লেকটাউন যশোর রোডের তেতুলতলায় নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ।
  12. পুর নিয়োগ দুর্নীতি মামলায় দিন কয়েক আগেই প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। আর এ বার সেই মামলাতেই প্রাক্তন মন্ত্রীর শ্যালককেও তলব করল CBI।
  13. চার দিন আগেই জামিনে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। আইনি প্রক্রিয়ার জন্য এসেছিলেন পুনে আদালতে। সেখানেই খুনে অভিযুক্ত মন্দার মারুতি কিভলেকে এলোপাথাড়ি কুপিয়ে হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল। শেষে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বুধবার পুনের শিবাজিনগর আদালতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
  14. ২০২৬ সালের মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সি জেনিফার ব্যারেটো। ২৪ নভেম্বর, মঙ্গলবার পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তিনি ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা হন। এটি পুয়ের্তো রিকোর ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা।
  15. মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা  বিক্ষোভে নেমেছিল। মঙ্গলবার রাতে মজুরি বৃদ্ধির ঘোষণা করা হয়। তবে তারপরও আন্দোলন থামেনি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাংলাদেশের গাজীপুরের ৩৫টি কারখানা। আরও বেশ কয়েকটি জেলায় কারখানা বন্ধ রাখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*