১০টা

Spread the love
  1. হরিণঘাটায় ক্যাম্পাকোলার কারখানা করবে রিলায়েন্স। আগামী ১২ ডিসেম্বরে কারখানার ভূমিপুজো হবে। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা হবে বলেও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।
  3. তিনি বলেন, রাজ্যে শিল্প বিকাশের কাজ জোরকদমে চলছে। জিডিপি থেকে শুরু করে সব ক্ষেত্রে একটি মডেল রাজ্য হিসেবে উঠে আসবে পশ্চিমবঙ্গ।
  4. অবৈধভাবে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের বের করে দিতে হবে অবিলম্বে। পুলিশ সুপারকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এসপি শুনে রাখুন। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজে তাড়ান। যে পথ দিয়ে এসেছে, সেই পথ দিয়ে বের করে দিন।” হিন্দু শরনার্থীদের আশ্রয় দিতে হবে বলেও নির্দেশ দেন তিনি।
  5. অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়লো না নন্দীগ্রাম উপ-নির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। বরং তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
  6. কালোবাজারি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই নড়েচড়ে বসল প্রশাসন। বুধবার বর্ধমানের অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরো বাজার আলমগঞ্জে যৌথ অভিযান চালালেন পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
  7. প্রতাপ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি। সদ্য জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
  8. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন উপপ্রধান। ধৃতের নাম গৌতম রায়। তিনি দলুইবাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান।
  9. পিকনিকের পর নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে নৌকাবিহারে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। আরও চারজনকে কোনওরকমে রক্ষা পান। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার পুর্ব খাঁপুর গ্রামের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
  10. প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে টুলু মণ্ডল বেরিয়ে গেলেন মহম্মদবাজার থানা থেকে। টুলু জানিয়েছেন, বালি ও পাথর মজুত সংক্রান্ত মামলায় তাকে ডাকা হয়েছিলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*