Mumbai এ ভয়ঙ্কর জঙ্গি হানার আঠার বছর পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার

The Taj Mahal Palace hotel in Mumbai during the 2008 terrorist attacks.
Spread the love

রোজদিন ডেস্ক: বৃহস্পতিবার ২৬ নভেম্বর মুম্বাই এ ভয়ঙ্কর জঙ্গি হানার আঠার বছর পূর্ণ হতে চলেছে।
২০০৮ সালে জলপথ দিয়ে আসা সশস্ত্র সন্ত্রাসবাদীদের
মুম্বাইয়ে একাধিক জায়গায় হামলা সারা দেশে তোলপাড় তুলেছিল। সাধারণ মানুষ সহ ১৬৬ জন ওই জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছিলেন।।এর মধ্যে অনেক বিদেশি, পদস্থ পুলিশ আধিকারিক রা ও ছিলেন।।আহত হয়েছিলেন ৩০০ র বেশি মানুষ। যাঁদের অনেকেই সেই ভয়ানক স্মৃতি তে এখন ও আতঙ্কিত। পাকিস্তানের করাচি থেকে সমুদ্রপথে আসা ওই জঙ্গি হামলা দীর্ঘ প্রায় ষাট ঘন্টা চলেছিল।।সশস্ত্র সন্ত্রাসবাদীদের মোকাবিলায় সেনা, কমান্ডো, পুলিশ, নিরাপত্তা বাহিনী সর্ব শক্তি দিয়ে লড়াই করেছিলেন।
একমাত্র জীবিত সন্ত্রাসী আজমল কাসভ কে গ্রেফতার করতে সমর্থ হয়েছিল নিরাপত্তা বাহিনী।। দীর্ঘ আইনি লড়াই এর পর ২০১২ সালে তার ফাঁসি হয়।
বাকি সন্ত্রাসীদের নিকেশ করেছিল নিরাপত্তা বাহিনী।
রাত পোহালেই সেই ভয়াবহ জঙ্গি হামলার আঠার বছর পুর্তি হচ্ছে। যা মনে করে এখনও শিউরে ওঠে সারা দেশ, নিহতদের স্মৃতি তে চোখ এখন ও ঝাপসা হয়ে আসে সবার ই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*