CJP, মোদি চালিশা বাজিয়ে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী কে!

Spread the love

রোজদিন ডেস্ক: সমাজ মাধ্যমে শুধু তাঁর ই বন্দনা, ভজনা! সেন্সর শিপের নামে কয়েক লক্ষ পোস্ট মোছা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি , পোস্ট সব ই জ্বলজ্বল করছে!
বুধবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে এই অভিযোগ করেন। আশুতোষ রাঙ্কা কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী কে তীব্র কটাক্ষে বিঁধে তিনি বলেন, আদরণীয়, সম্মানীয় ও মহামানব প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁরা এই সাংবাদিক বৈঠক করছেন।।এর নেপথ্যে তাঁরা প্রধানমন্ত্রীর ছবি রেখে মোদি চালিশা বাজান।।
এই চালিশা বাজানো হিন্দু আবেগে আঘাত করবে কিনা প্রশ্নে দীপকে জানান, তবে এখনই এর গায়ক, বিজেপি র সমাজ মাধ্যমের বিরুদ্ধে এফ আই আর হোক। কারণ ওখান থেকেই তাঁরা এই মোদি চালিশার অডিও সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত, রামভক্ত হনুমানের চালিশা উত্তর ভারত সহ দেশের বিভিন্ন রাজ্যে ভক্তির সঙ্গে পাঠ করা হয়।
সি জে পি নেতা আর ও বলেন, দেশের তরুণ প্রজন্ম নিট নিয়ে আন্দোলনে দায়বদ্ধতা কে ফিরিয়ে এনেছেন।গত বারো বছরে মানুষ কোন প্রশ্ন তুলতে ভয় পেতেন, তাঁরা তাঁদের সাহস দিয়েছেন। মানুষের কন্ঠস্বরকে জাগিয়ে তুলেছেন।
তবে তাঁরা কোন রাজনৈতিক দলে যাবেন না। দেশের তরুণ প্রজন্মর প্রতি তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ। তাঁদের জন্য কাজ করবেন।তাঁরা চান তরুণ প্রজন্ম ভাল শিক্ষা, সুযোগ, পরিকাঠামো পান।।তাঁরা কোন জাতি, ধর্মের বিষয় চান না। তাঁরা শিক্ষা,কর্মসংস্থান, স্বাস্থ্য পরিসেবা ও সরকারি পরিকাঠামোর উন্নয়ন চান।
আশুতোষ রাঙ্কা বলেন, কোন সরকারকে উৎখাত করা তাঁদের উদ্দেশ্য না।।আমজনতার কথা ভেবে নির্বাচন গুলি অনুষ্ঠিত হোক তাঁরা চান।
নাগপুরের এই সাংবাদিক বৈঠকে সি জে পি নেতারা বলেন, ভোটমুখী গোয়ার জন্য তাঁরা খুব শীঘ্রই সুশীল সমাজ, সমাজকর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে একটি নাগরিক ম্যানিফেস্টোর খসড়া তৈরি করবেন, যার সঙ্গে সব রাজনৈতিক দল সহমত হবেন বলে তাঁদের আশা।
দুই নেতা প্রধানমন্ত্রী ও তাঁর দল কে ঠুকে বলেন, সমাজ মাধ্যমে যাতে
এইদিনের সাংবাদিক বৈঠক মুছে না দেওয়া হয় এর জন্য প্রধানমন্ত্রীর ছবি ও মোদি চালিশা তাঁরা রেখেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*