Ritabrata পন্থী তৃণমূলের মাথায় মুখ্যমন্ত্রীর হাত! বিস্ফোরক দাবি স্বাস্থ্য মন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: পালাবদলের রাজ্যে বহুধা বিভক্ত তৃণমূলের ঋতব্রত পন্থীদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি র এই বিস্ফোরক বক্তব্য নিয়ে বুধবার রীতিমত সরগরম রাজ্য রাজনীতি।
তাঁর এই মন্তব্য নিয়ে বিজেপি র অন্দরে ও অস্বস্তি দেখা দিয়েছে বলে সূত্রের খবর।
স্বাস্থ্য মন্ত্রীর আরও বক্তব্য, সিপি এম ই তাঁদের মূল বিরোধী।। জানান, মমতার তৃণমূল এখন মৃত। আর ঋতব্রত শিবিরের মাথায় মুখ্যমন্ত্রী র হাত আছে। তা সরালে শেষ হবেন ওঁরা ও।
সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন,এই কথা শুনে তাঁর বেশ ভাল লেগেছে। অন্যদের কেমন লাগলো জানতে চান তিনি।
মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, স্বাস্থ্য মন্ত্রী ঋতব্রত দের মুখোশ খুলে দিয়েছেন।
আর ঋতব্রত শিবিরের নেতা আখরুজ্জামান উষ্মা প্রকাশ করে বলেন,বিরোধিতা কাকে বলে তাঁরা এবার দেখিয়ে দেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*