SIR LIST: জানেই না নির্বাচনী দফতর, হাওড়ার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাদ পড়াদের তথ্য সংগ্রহ করছে পুলিশ!

Spread the love

প্রতিবেদন: বাড়ি বাড়ি গিয়ে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে পুলিশ! জগাছা-সহ হাওড়ার একাধিক এলাকা থেকে এইরকম খবর মিলেছে। পুলিশ কেন এই কাজ করছে, তার কোনও সদুত্তর নেই। একই অভিযোগ অন্য জেলা থেকেও আসছে। যদিও বিএলওদের দাবি, এসআইআর-এর কাজ এখন বন্ধ। তাসত্বেও ভোটার তালিকা থেকে বাদ পড়াদের তথ্য কেন পুলিশ সংগ্রহ করছে তা নিয়ে ধন্দে মানুষ। যদিও পুলিশ জানাচ্ছে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই কাজ করা হচ্ছে। আবার জেলা নির্বাচনী আধিকারিকেরা বলছেন, তাঁদের কাছে এমন কোনও খবর নেই। পুলিশ তথ্য চাইছে, তাই অনেকেই ভোটার কার্ড, আধার কার্ড দিচ্ছেন তারা। তবে এই নিয়ে ধন্দে মানুষ। এক ব্যক্তি বলছেন, বিএলও-কে ফোন করেছিলাম। উনি বললেন, এসআইআরের কাজ পুরোপুরি বন্ধ আছে। তাহলে পুলিশ কেন তথ্য নিচ্ছে, যার কোনও জবাব নেই। অন্যদিকে পুলিশকর্মীদের দাবি, প্রত্যেক থানাতেই এমন নির্দেশিকা পৌঁছেছে। সেই অনুযায়ী তাঁরা কাজ করছেন। কিন্তু পুলিশ কি এই তথ্য সংগ্রহ করতে পারে, এটা কি পুলিশের কাজ? তারা বলছেন, নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে। এক পুলিশ আধিকারিক বলেন, এসআইআরে যাঁদের নাম বিচারাধীন ছিল, তাঁদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ২০২৬ সালে বিধানসভা ভোটে যাঁরা ভোট দিয়েছিলেন, তাদের ডাকা হচ্ছে, ফের নথি চাওয়া হচ্ছে। সব মিলিয়ে নতুন করে আতঙ্কে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*