আরও ১২

Spread the love
  1. ওবিসি কোটা কমিয়ে মুসলমানদের দিতে চায় বিরোধীরা, সংবিধান দিবসে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
  2. যারা জরুরি অবস্থার কালোদিন ভারতবর্ষে এনে ছিলেন তারা বা তাদের সহযোগী ইন্ডি জোটের কোন অধিকার নেই সংবিধান দিবস নিয়ে কথা বলার। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. বৃহস্পতিবার ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষ্য বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রী বলেন, ৮৪ সালে যারা শিখ বিরোধী দাঙ্গা করে তাদের মুখে সংবিধান দিবস মানায় না।
  4. আজ বাংলার উন্নয়নে ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন চলছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ছুটছে রাজ্য। কোলাঘাটে দাঁড়িয়ে বললেন নিতিন গড়করি।
  5. সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। কলকাতা প্রেস ক্লাবের পাশে সকালে দেখা গেল সেই পোস্টার।
  6. ফের শহর কলকাতায় ইবির অভিযান, আহিরীটোলা থেকে পোস্তার একাধিক জায়গায় তেল ও চিনির হোলসেলারদের সঙ্গে কথা।
  7. নিমতার কল্যাণী এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার সকালে পথদুর্ঘটনায় এক চিকিৎসক মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। নাম সুকুমার দাস। স্থানীয় মানুষ এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন এবং পথ অবরোধ করেন।
  8. দক্ষিণ কলকাতার বাঁশদ্রোনী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। নাম সঞ্জয় হালদার, বয়স ৪০। কীভাবে মৃত্যু, শুরু তদন্ত।
  9. জানেই না নির্বাচনী দফতর, হাওড়া-সহ একাধিক জেলায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআরে বাদ পড়াদের তথ্য সংগ্রহ করছে পুলিশ।
  10. ভোর হতেই শহরজুড়ে হালকা শীতের আমেজ। পূর্বাভাস, আগামী কয়েক দিন এমনই শীতল আবহাওয়া বজায় থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে উষ্ণতা। দুপুরের দিকে হালকা গরম অনুভূত হবে। বৃহস্পতিবার রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
  11. মিশরের রাজধানী কায়রোর আল ওয়ার্কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
  12. বৃহস্পতিবার সকালে এনআরএস হাসপাতালে আচমকা ছাদের চাঙড় খসে পড়ে৷ তবে ঘটনায় হতাহতের খবর নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*