১০টা

Spread the love
  1. ৩০ নভেম্বর লোকসভার বিশেষ অধিবেশন, ২ ডিসেম্বর রাজ্যসভার বিশেষ অধিবেশন। এই বিশেষ অধিবেশনেই আসন পুনর্বিন্যাস, মহিলা সংরক্ষণ বিল পাস করানোর চেষ্টা করা হবে।
  2. চক-ডাস্টার হাতে মন্ত্রী হাজির নিজের স্কুলে, নিলেন ক্লাস। গুরুত্বপূর্ণ দপ্তরের রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তিনি, তাই এখন আর শিক্ষাদানের সময় পান না। সুযোগ মিলতেই ফের পুরোনো ফর্মে বর্ধমান বাণীপীঠ উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক তথা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
  3. গত অগস্ট মাসে নেপালে হড়পা বানে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে যাঁরা এখনও নিখোঁজ, তাঁদের মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার। সে দেশের বিপর্যয় মোকাবিলা বিভাগ (এনডিআরআরএমএ) নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে। তাতে ২১৩ জন ভারতীয় রয়েছেন। সেই তালিকাতেই রয়েছে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর রায়ের স্ত্রী শর্মিষ্ঠার নাম।
  4. কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই তালিকায় যে নামগুলি রয়েছে, তা নিয়ে কারও কোনও বক্তব্য বা আপত্তি থাকলে যোগাযোগ করা যেতে পারে। ওই তালিকায় কারও নাম জুড়তে হলে বা তালিকা থেকে কারও নাম বাদ দিতে হলেও দূতাবাসকে বলতে হবে। তবে তা অবশ্যই ২ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে। কী ভাবে যোগাযোগ করতে হবে, তা-ও জানিয়েছে ভারতীয় দূতাবাস। +৯৭৭ ৯৮৫১৩১৬৮০৭ নম্বরে ফোন বা হোয়াটস্‌অ্যাপ করতে হবে। নয়তো eoikathmandufloodsupport@gmail.com আইডিতে ইমেল পাঠাতে হবে।
  5. তৃণমূলের বন্ধ হয়ে থাকা দলীয় কার্যালয় খুলতেই চক্ষু চড়কগাছ হলো স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের। দলীয় কার্যালয়ের ভিতরে থাকা একটি আলমারি খুলতেই মিলল থরে থরে সাজিয়ে রাখা আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক ও বিভিন্ন সরকারি প্রকল্পের নথিপত্র। উদ্ধার হয়েছে বেশ কিছু সাদা থান কাপড় ও কীটনাশকও। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বালিঠ্যা পূর্ব সংসদের ঘটনা।
  6. বামেদের সভা চলাকালীন হামলার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমার বর্ধমান শহরে। সংযুক্ত কিসান মোর্চার সভায় হামলার পিছনে বিজেপির হাতে রয়েছে বলে অভিযোগ বামেদের।  কিসান মোর্চার রাজ্যের আহ্বায়ক অমল হালদার-সহ বেশ কয়েকজন জখম হয়েছেন বলে অভিযোগ বামেদের।
  7. শুক্রবার নির্বাচন কমিশনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাবে মমতা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেকের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলের দুই সর্বভারতীয় সাধারণ সম্পাদক দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েন। প্রতিনিধি দলে থাকবেন লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ মহুয়া মৈত্র।
  8. হাওড়ার শিবপুরে সরকারি জমি থেকে বেআইনি দখলদারি সরিয়ে নেওয়ার নির্দেশ দিল পূর্ত দপ্তর। শিবপুর সাব-ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দপ্তর থেকে ২৫ নভেম্বর জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সরকারি জমি দখল করে থাকা সব দখলদারকে ১০ দিনের মধ্যে স্বেচ্ছায় সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
  9. বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে এখন কোনও লুক আউট আর্কুলার নেই। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার।
  10. মাত্র ৩২ বছর বয়সেই বড় সিদ্ধান্ত নিলেন প্রতিভাবান অলরাউন্ডার বাবা অপরাজিত। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*